1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আগামী নির্বাচন ঝুঁকিতে ফেলা যাবে না: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:৩৯|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আগামী নির্বাচন ঝুঁকিতে ফেলা যাবে না: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
Spread the love

আগামী জাতীয় নির্বাচনকে কোনোভাবেই বিতর্কিত বা ঝুঁকিপূর্ণ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রবিবার সকালে পুরানা পল্টনে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন,
“১৭ বছর পর যে নির্বাচনের অপেক্ষায় দেশ, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা জাতীয় স্বার্থের পরিপন্থী। নির্বাচনকে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ রাখতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি নির্বাচন কমিশনের আরপিও সংশোধন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং আশঙ্কা ব্যক্ত করেন যে এতে নির্বাচনে টাকার প্রভাব আরও বাড়বে। তাঁর মতে, এর ফলে পরবর্তী সংসদে বিত্তবান ও ব্যবসায়ী প্রার্থীদের আধিপত্য সৃষ্টি হতে পারে।

তিনি বলেন,
“আসন সমঝোতা নিয়ে যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে, তা আর বাড়তে দেওয়া যাবে না। রাষ্ট্র, প্রশাসন ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর না হওয়া পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা জরুরি।”

জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হাঁ’র পক্ষেই ভোট দেবে বলে ঘোষণা দেন সাইফুল হক। দেশবাসীর প্রতিও তিনি একই আহ্বান জানান।

তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন,
“গণভোটে চারটি আলাদা প্রশ্ন থাকলেও একটি মাত্র উত্তরের বিধান বড় ধরনের বিভ্রান্তি তৈরি করেছে। এর কারণে প্রত্যাশিত ফলাফল পাওয়াও অনিশ্চিত হয়ে উঠছে।

সমাবেশে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ ও কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী।

More News Of This Category
© All rights reserved © 2025