1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
গল্লামারী স্মৃতিসৌধে খুলনা মহানগর ও জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৪|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

গল্লামারী স্মৃতিসৌধে খুলনা মহানগর ও জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। বিজয়ের প্রথম প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলটির নেতাকর্মীরা গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত করা হয়।

নেতৃবৃন্দ বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের চূড়ান্ত অধ্যায়। স্বাধীনতার আদর্শ সমুন্নত রেখে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

More News Of This Category
© All rights reserved © 2025