
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় নেতা জনাব শরিফ ওসমান হাদির ইন্তেকালে রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচির অংশ হিসেবে তাঁর আত্মার মাগফিরাত কামনায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ জোহর কেসিসি মসজিদে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাজিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও কেসিসির বিভিন্ন বিভাগ ও শাখার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুম শরিফ ওসমান হাদির আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার জন্য শরিফ ওসমান হাদি ছিলেন একজন পরিচিত ও সম্মানিত নেতা। তাঁর মৃত্যুতে দেশবাসী গভীর শোক প্রকাশ করছে।