1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ঢাকায় অবস্থিত খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের ফ্যামিলি ডে উদযাপন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ঢাকায় অবস্থিত খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের ফ্যামিলি ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

ঢাকায় কর্মরত খুলনা বিভাগের সাংবাদিকদের সংগঠন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে আনন্দঘন পরিবেশে ফ্যামিলি ডে উদযাপিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে দুটি বাসে করে সংগঠনের সদস্য ও তাঁদের পরিবার-পরিজন অনুষ্ঠানে অংশ নিতে যাত্রা শুরু করেন। একটি বাস ফার্মগেট–শেওড়াপাড়া–মিরপুর-১০ রুটে এবং অপরটি আসাদগেট–শ্যামলী–টেকনিক্যাল রুট হয়ে গন্তব্যে পৌঁছায়।
ফ্যামিলি ডে আয়োজন বাস্তবায়নে দায়িত্ব পালন করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল।
অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য এবং তাঁদের পরিবার-পরিজনসহ প্রায় তিন শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ছিল শিশুদের জন্য বিনোদনমূলক আয়োজন, খেলাধুলা, আনন্দঘন আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্র। এসব আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বলেন, ফ্যামিলি ডের মতো আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি সংগঠনের সাংগঠনিক ঐক্য আরও শক্তিশালী করেছে।
উল্লেখ্য, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা—খুলনা বিভাগের যেসব সাংবাদিক ঢাকায় পেশাগত দায়িত্ব পালন করছেন, তাঁদের নিয়ে গঠিত একটি সংগঠন। সংগঠনটি সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত উন্নয়ন ও সামাজিক বন্ধন জোরদারে কাজ করে যাচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025