1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নির্বাচনে কঠোর নিরপেক্ষতার নির্দেশ সেনাপ্রধানের: খুলনায় সামরিক ও বেসামরিক প্রশাসনের সাথে উচ্চপর্যায়ের বৈঠক - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৪:১০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নির্বাচনে কঠোর নিরপেক্ষতার নির্দেশ সেনাপ্রধানের: খুলনায় সামরিক ও বেসামরিক প্রশাসনের সাথে উচ্চপর্যায়ের বৈঠক

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে খুলনার মাঠপর্যায়ের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে তিনি খুলনা সফরকালে সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় খুলনায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করাই ছিল সেনাপ্রধানের এই সফরের মূল উদ্দেশ্য।

সফরকালে সেনাবাহিনী প্রধান খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর জোর দেন। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় নির্দেশ দেন যে, নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রতিটি সেনাসদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। একই সাথে সাধারণ নাগরিকদের সাথে অত্যন্ত ধৈর্যশীল ও বন্ধুসুলভ আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় খুলনার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে সেনাপ্রধান সন্তোষ প্রকাশ করেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নিবিড় যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন। তিনি মাঠপর্যায়ে মোতায়েনকৃত সেনাসদস্যদের অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনের দিন পর্যন্ত অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

খুলনার এই উচ্চপর্যায়ের বৈঠকে জেনারেল অফিসার কমান্ডিং (এআরটিডিওসি), জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়াসহ সেনাসদরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেসামরিক প্রশাসনের পক্ষ থেকে খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের প্রস্তুতি তুলে ধরেন। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে সামরিক ও বেসামরিক প্রশাসনের এই যৌথ সমন্বয় খুলনাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে।

More News Of This Category
© All rights reserved © 2025