1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার মহাসমাবেশ থেকে ১৪ প্রার্থীর পরিচিতি ঘোষণা: ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:২২|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনার মহাসমাবেশ থেকে ১৪ প্রার্থীর পরিচিতি ঘোষণা: ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

শিল্পনগরী খুলনার খালিশপুরে অবস্থিত ঐতিহাসিক প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা থেকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বেলা সোয়া ১১টায় মাওলানা কাজী আবু রহীমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই ঐতিহাসিক জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে লক্ষাধিক নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শিল্পাঞ্চল। খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভাটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মাত্রা যোগ করেছে।

জনসভার মূল আকর্ষণ ছিল তারেক রহমান কর্তৃক তিন জেলার ১৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা ও সাধারণ মানুষের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া। একে একে মঞ্চে এসে জনগণের অভিবাদন গ্রহণ করেন খুলনা-১ আসনের আমির এজাজ খান, খুলনা-২ আসনের নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের আলি আসগর লবি এবং খুলনা-৬ আসনের মনিরুল হাসান বাপ্পি। প্রার্থীরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে খুলনার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন এবং আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রার্থীরাও এই মঞ্চে তারেক রহমানের হাত ধরে ভোটারদের সামনে হাজির হন। সাতক্ষীরা-১ আসনের হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা-২ আসনের আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দিন এবং সাতক্ষীরা-৪ আসনের ড. মনিরুজ্জামানকে পরিচয় করিয়ে দেওয়ার সময় জনসভায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। একইভাবে বাগেরহাট-২ আসনের ব্যারিস্টার জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনের ফরিদুল ইসলাম এবং বাগেরহাট-৪ আসনের সোমনাথ দে-সহ উপস্থিত অন্যান্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান তিন জেলার মানুষের কাছে দোয়া ও ধানের শীষের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।

নির্বাচনী এই মহাসমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের পাশাপাশি প্রার্থীরাও স্থানীয় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। বিশেষ করে খুলনার বন্ধ মিল-কারখানা চালু, জলাবদ্ধতা নিরসন ও আধুনিক যাতায়াত ব্যবস্থা গড়ার অঙ্গীকার করেন তারা। উপস্থিত নেতারা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের এই সফর ও সরাসরি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার ঘটনা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার এই সমাবেশটি কেবল একটি দলীয় কর্মসূচি নয়, বরং এই অঞ্চলের রাজনৈতিক শক্তিমত্তা প্রদর্শনের এক বিশাল মঞ্চে পরিণত হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025