1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় নির্বাচনী যাতায়াতে কড়াকড়ি: মোটরসাইকেল ও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:১৯|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় নির্বাচনী যাতায়াতে কড়াকড়ি: মোটরসাইকেল ও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে খুলনা জেলায় যানবাহন চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন সমন্বিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত জেলার সর্বত্র ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। তবে নির্বাচন কমিশনের বিশেষ অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রশাসনের কাজে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে। জরুরি সেবার আওতায় থাকা ওষুধ, চিকিৎসাসামগ্রী ও সংবাদপত্র বহনকারী যানবাহন এবং অগ্নিনির্বাপক বা অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া বিটিআরসি অনুমোদিত টেলিকম সেবার যানবাহন এবং জাতীয় মহাসড়ক ও বন্দর সংশ্লিষ্ট জরুরি পরিবহনগুলোও চলাচলের সুযোগ পাবে।

সাধারণ জনগণের যাতায়াতের সুবিধার্থে দূরপাল্লার বাস এবং বিমানবন্দরগামী যাত্রীদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। বিদেশগামী যাত্রী বা বিমানবন্দর থেকে আসা যাত্রীরা টিকিট বা উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে যানবাহন ব্যবহার করতে পারবেন। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টদের জন্য রিটার্নিং কর্মকর্তার স্টিকার ও অনুমতিপত্র সাপেক্ষে সীমিত আকারে যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকলেও সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনের বৈধ পরিচয়পত্র ও অনুমতি থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তি বা যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

More News Of This Category
© All rights reserved © 2025