
থাইল্যান্ডে ভ্রমণে গিয়ে হারানো মানিব্যাগ অল্প সময়ের মধ্যেই উদ্ধার পাওয়ার এক ব্যতিক্রমী ঘটনা সামনে এসেছে, যা দেশটির পুলিশের দক্ষতা ও আন্তরিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, ইতালি প্রবাসী এক বাংলাদেশি তার স্ত্রীকে নিয়ে মালয়েশিয়া হয়ে থাইল্যান্ডের পর্যটন এলাকা ভ্রমণে যান। নির্ধারিত সময় অনুযায়ী তাদের থেকে যাওয়ার ফ্লাইট ছিল।
সেদিন বিকেলে থেকে জাহাজে করে ফুকেটে পৌঁছানোর পর তারা শেয়ার গাড়িতে করে বিমানবন্দরে যান। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, ভদ্রলোক তার মানিব্যাগটি গাড়িতেই ফেলে এসেছেন। মানিব্যাগে নগদ অর্থ, ইতালির ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
পরে তিনি দ্রুত বিমানবন্দর পুলিশকে বিষয়টি জানান। তবে গাড়িটি অনলাইনে বুক করা না থাকায় কোনো নম্বর বা বিস্তারিত তথ্য দিতে পারেননি। সময় স্বল্পতার কারণে তিনি বোর্ডিং সম্পন্ন করে ভেতরে চলে যান।
এ অবস্থায় বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট গাড়ি শনাক্ত করে পুলিশ। অবশেষে মাত্র প্রায় ৩০ মিনিটের মধ্যেই মানিব্যাগ উদ্ধার করে সরাসরি যাত্রীর হাতে পৌঁছে দেয় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী পর্যটক থাই পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন। ভ্রমণ সংশ্লিষ্টদের মতে, এমন সেবামূলক মনোভাব ও কার্যকর ব্যবস্থা যেকোনো দেশের জন্যই ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।