1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দীর্ঘ ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও চলবে ক্লাস - khulnarprotichchobi
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:২৭|
শিরোনামঃ
ভালোবাসার জয়: স্বামী ড্রাইভার, স্ত্রী হেলপার—একসাথে পথে জীবন সংগ্রাম জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্তের অভিযোগ, রাজপথে থাকার হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির ফকির লালন শাহের আখড়াবাড়ি: লোকজ সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য বাতিঘর মাথায় সামান্য আঘাতও হতে পারে প্রাণঘাতী: ‘সাবডিউরাল হেমাটোমা’ নিয়ে সতর্কবার্তা চোট কাটিয়ে কিউই শিবিরে ফিরল পেস ত্রয়ী: ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরে শক্তিশালী নিউজিল্যান্ড ভূ-অভ্যন্তরে লুকিয়ে আছে অকল্পনীয় মহাসমুদ্র: বদলে যাচ্ছে পৃথিবীর সৃষ্টির ইতিহাস খুলনায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই: এক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পুনরায় গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া: নির্মাণাধীন শলুয়া কম্পোস্ট প্লান্ট পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর রাতে সিসি ক্যামেরা ঢেকে তেল সরানোর ধুম: জিরোপয়েন্টে শিকদার ফিলিং স্টেশনে রহস্যময় কাণ্ড মোবাইল প্রেমের করুণ পরিণতি: কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে এসে বিষপানে প্রাণ হারালেন নোয়াখালীর যুবক

দীর্ঘ ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও চলবে ক্লাস

মো: আল-মাহফুজ শাওন
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
Spread the love

 

 

রমজান ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে খুলছে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করে টানা ছুটি পালন করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি ২৫ মার্চ পর্যন্ত চলার কথা থাকলেও, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে বিরতি আরও দীর্ঘ হয়।

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ছিল। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়ে একই সময়ের মধ্যে শেষ হয়েছে।

দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এতে নির্ধারিত পাঠপরিকল্পনা সময়মতো শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে ফিরিয়ে আনতে শিক্ষক-অভিভাবকরাও আশাবাদ ব্যক্ত করেছেন।

More News Of This Category
© All rights reserved © 2025