1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৯|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
Spread the love

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে বুধবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে এক বর্ণাঢ্য ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে মোটরযান ও ইজিবাইক চালকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

র‍্যালি শেষে বক্তব্যে পুলিশ কমিশনার বলেন—

> “পুলিশ কারো প্রতিপক্ষ নয়। আমরা কাউকে অযথা জরিমানা করতে চাই না। ইজিবাইক চালকরা পরিশ্রমী মানুষ; তারা যদি নিয়ম মেনে গাড়ি চালায়, নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করে এবং ট্রাফিক আইন মেনে চলে, তাহলে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না।”ইজিবাইক চালকরা যেন ডানে-বামে যাত্রী না তোলেন, লেন মেনে চলাচল করেন এবং অতিরিক্ত ভাড়া আদায় না করেন—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

যাত্রীদের উদ্দেশে কমিশনার বলেন—

> “আপনারা যত্রতত্র ইজিবাইক থামাবেন না, নিয়ম মেনে বাম দিক দিয়ে উঠানামা করবেন, চালকের ডানে বা বামে বসবেন না। রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলুন।”

কেএমপি কমিশনার জানান, খুলনায় ইতোমধ্যে ৭,৯০০ ইজিবাইক চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বাকিদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এতে চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে তারা আর বিশৃঙ্খলা সৃষ্টি না করেন এবং নিজেদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারেন।

তিনি আরও বলেন—

> “নিরাপদ শহর, নিরাপদ সড়ক গড়ে তুলতে আমাদের এই কার্যক্রম আগামী ১০ দিন ধরে খুলনার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে চলবে। সকলের অংশগ্রহণেই খুলনাকে একটি নিরাপদ ও যানজটমুক্ত শহরে পরিণত করা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়, পুলিশ সদস্য, মোটরযান চালক, শ্রমিক ইউনিয়নের নেতা ও স্থানীয় জনসাধারণ।

More News Of This Category
© All rights reserved © 2025