
বুধবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া মোঃ রাকিব হোসেনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন কেএমপি কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা এবং ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব এম. এম. শাকিলুজ্জামান।
অনুষ্ঠানে কেএমপি’র পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন—
> “সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে যারা কাজ করেন, তাদের প্রাপ্য স্বীকৃতি অবধারিতভাবে আসে। এই পদোন্নতি ভবিষ্যৎ কর্মজীবনে আরও অনুপ্রেরণা যোগাবে।”