1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নববর্ষ উদযাপনে খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৩৭|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নববর্ষ উদযাপনে খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

আঞ্চলিক প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
Spread the love

খুলনা, ১৪ এপ্রিল: ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন খুলনা-এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে শোভাযাত্রাটি খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্ক-এ গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) নাজমুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মঞ্জুর আলম এবং খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। এছাড়া বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।

পরে শহীদ হাদিস পার্কে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা নববর্ষের শুভেচ্ছা জানান এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়।

শেষে বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা জেলার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

More News Of This Category
© All rights reserved © 2025