1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় প্রথম ভেলা বাইচ: নদী বাঁচাতে ভিন্ন উদ্যোগ - khulnarprotichchobi
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩২|
শিরোনামঃ
কলেজ শিক্ষার্থীর তৈরি গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী মেধাভিত্তিক ও দক্ষ জনপ্রশাসন গড়তে বিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী ঐতিহ্য ও গৌরবের ১৪৫ বছরে খুলনা খুলনায় প্রথম ভেলা বাইচ: নদী বাঁচাতে ভিন্ন উদ্যোগ দিঘলিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা ফাইনাল অনুষ্ঠিত ডুমুরিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ দীর্ঘক্ষণ এসিতে থাকা কি বিপদ ডেকে আনছে? জেনে নিন সুস্থ থাকার কার্যকর কৌশল বড় বিপদের আগাম সতর্কবার্তা ‘মিনি-স্ট্রোক’: জীবন বাঁচাতে চিনুন জরুরি লক্ষণগুলো ডিজিটাল নিরাপত্তা ও ফেসবুক সুরক্ষা: হ্যাকিংয়ের ঝুঁকি এড়াতে যা জানা জরুরি বাতাসের চেয়েও হালকা: বিজ্ঞানের বিস্ময় ‘গ্রাফিন অ্যারোজেল’ ও আগামীর পৃথিবী

খুলনায় প্রথম ভেলা বাইচ: নদী বাঁচাতে ভিন্ন উদ্যোগ

আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীর ময়ূর নদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীর ও সেতুতে নেমে আসে দর্শকদের ঢল।
খুলনা দিবস উপলক্ষে আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি দল। দুই রাউন্ড শেষে বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এতে প্রথম স্থান অর্জন করেন মনিরুল, দ্বিতীয় হন অহিদুল এবং তৃতীয় স্থান লাভ করেন আলামিন শেখ। বিজয়ী সবাই তেরখাদা উপজেলার বাসিন্দা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আয়োজকরা জানান, দীর্ঘদিনের অবহেলা, অবৈধ দখল ও দূষণে ময়ূর নদ বর্তমানে মারাত্মকভাবে বিপর্যস্ত। নদীর বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ, মাছের ঘের ও দখলদারিত্বের কারণে স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। দূষণের ফলে পানির রং কালচে হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই বাস্তবতা তুলে ধরতে এবং নগরবাসীকে নদী রক্ষায় সচেতন করতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনাকে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে হলে ময়ূর নদকে রক্ষা করা জরুরি। এজন্য অবৈধ দখল উচ্ছেদ, দূষণ নিয়ন্ত্রণ এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “ময়ূর নদ রক্ষা ছাড়া খুলনার টেকসই উন্নয়ন সম্ভব নয়। নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে করে নগরে বিনোদন ও পর্যটনের নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।”
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা মারুক রশীদের সভাপতিত্বে এবং মনিরুজ্জামান রহিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

More News Of This Category
© All rights reserved © 2025