1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় ঘরে ঘরে ময়লা সংগ্রহে নতুন উদ্যোগ, প্যাকেট করে বাসার সামনে রাখার আহ্বান। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৫১|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনায় ঘরে ঘরে ময়লা সংগ্রহে নতুন উদ্যোগ, প্যাকেট করে বাসার সামনে রাখার আহ্বান।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নগরবাসীর জন্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায় আগামী শুক্রবার থেকে নগরীর বাসাবাড়ি থেকে সরাসরি ময়লা সংগ্রহ করা হবে। এজন্য নগরবাসীকে ময়লা-আবর্জনা ‘প্যাকেট করে বাসার সামনে’ রেখে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ‘নজরুল ইসলাম মঞ্জু’ এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে ঘরে ঘরে বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করা হচ্ছে। এতে সড়ক, ড্রেন ও খোলা স্থানে ময়লা ফেলার প্রবণতা কমবে এবং পরিবেশ দূষণও হ্রাস পাবে।

কেসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে সিটি করপোরেশনের কর্মীরা বাসাবাড়ির সামনে রাখা প্যাকেটজাত ময়লা সংগ্রহ করবেন। তাই নগরবাসীকে খোলা জায়গায় বা রাস্তায় ময়লা না ফেলে নির্ধারিত নিয়ম অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এজন্য নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য খুলনা গড়ে তোলা সম্ভব।

কেসিসি আশা করছে, নতুন এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং পরিচ্ছন্নতার মান আরও উন্নত হবে।

More News Of This Category
© All rights reserved © 2025