1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বৃষ্টির পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিত ও অপসারণে কেসিসির জরুরি সভা। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৫০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বৃষ্টির পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিত ও অপসারণে কেসিসির জরুরি সভা।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন
টানা ভারী বৃষ্টিতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা চিহ্নিত ও অপসারণে জরুরি সভা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। শনিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভার শুরুতেই সাম্প্রতিক জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের জন্য কেসিসির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এতে কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবারের ভারী বৃষ্টিপাতে দেশের অন্যান্য শহরের মতো খুলনা মহানগরীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে ছয়টি এলাকায় পানি জমে জনদুর্ভোগ বাড়ে। এসব এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে করণীয় নির্ধারণের লক্ষ্যেই জরুরি এ সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বৃষ্টি হলেই নগরীর কয়েকটি এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে, যা কেসিসির জন্য বিব্রতকর। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

তিনি জানান, শুক্রবার জলাবদ্ধ ছয়টি এলাকা সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, অধিকাংশ এলাকার পানি দ্রুত নেমে গেলেও মুজগুন্নী এলাকায় পানি দীর্ঘ সময় ধরে আটকে থাকে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে বিশেষজ্ঞ ও নাগরিকদের মতামত গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সভায় কেসিসির নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিমের নেতৃত্বে একটি কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মুজগুন্নী, লবণচরা ও রয়্যাল মোড়কে কেন্দ্র করে তিনটি উপকমিটি গঠন করা হবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা চিহ্নিত করে কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে কেসিসির পূর্ত বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, যথাসময়ে স্লুইস গেট খোলা ও বন্ধ নিশ্চিত করা, ড্রেনেজ নেটওয়ার্কের প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ, বক্স কালভার্ট জেট মেশিনের মাধ্যমে পরিষ্কার করা এবং এক্সকাভেটর, ট্রাকসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখা হবে।

সভায় জানানো হয়, “জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন” শীর্ষক চলমান প্রকল্পের কাজ শেষ হলে খুলনা মহানগরীর মোট ড্রেনেজ নেটওয়ার্কের প্রায় ২৫ শতাংশ উন্নয়ন সম্পন্ন হবে। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে তিনটি পাম্প হাউস নির্মাণ, ড্রেন পরিষ্কারের জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং জোয়ারের পানি প্রবেশ রোধে বৈদ্যুতিক স্লুইস গেট নির্মাণ।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চলমান ড্রেনেজ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, প্রকল্প শেষ হলে এর সুফল নির্ধারণ এবং ড্রেনেজ নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন প্রকল্প গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে ড্রেন ও খালের ওপর থেকে অবৈধ দখল সরিয়ে নেওয়া এবং ড্রেনে বর্জ্য না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025