1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৫০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

সুজিত বাছাড়
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
Spread the love

সু‌জিত বাছাড়, দিঘলিয়া :

খুলনার দিঘলিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, সম্ভাবনার সমতার সুদৃঢ় আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার এ সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুজন দাশগুপ্ত।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব পলাশ কুমার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সুজন দাশগুপ্ত বলেন, “একটি দেশের অন্যতম চালিকাশক্তি হলো তার তরুণ প্রজন্ম। তরুণদের আশা-আকাঙ্ক্ষা এবং তাদের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়েই আমাদের একটি টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা জরুরি। পরিবার পরিকল্পনা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিএম শাহ আলম।
এছাড়াও অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দিঘলিয়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মাঠপর্যায়ে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025