1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ছাত্রছাত্রীদের সচেতন করতে কেএমপির রোড সেফটি অবহিতকরণ কর্মসূচি - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:০৪|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ছাত্রছাত্রীদের সচেতন করতে কেএমপির রোড সেফটি অবহিতকরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Spread the love

নগরীর স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করতে বিশেষ অবহিতকরণ কর্মসূচি পরিচালনা করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

কেএমপির পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্কুলে গিয়ে ‘রোড সেফটি’ বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের বাসা থেকে নিরাপদে স্কুলে যাওয়া এবং ফেরার সময় করণীয় বিষয়ে প্রয়োজনীয় টিপস তুলে ধরা হয়েছে।

ভিডিও প্রদর্শনের পাশাপাশি কেএমপির টিম শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের সঠিক নিয়ম, যানবাহনে ওঠা-নামার শৃঙ্খলা এবং ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার সুরক্ষামূলক নিয়ম সম্পর্কে ধারণা দেন।

এছাড়া, শুধুমাত্র রাস্তা ব্যবহারের নিয়ম নয় — শিক্ষার্থীদের মানব পাচার প্রতিরোধ, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও মোবাইল ফোন আসক্তি এড়িয়ে চলার বিষয়ে উদ্বুদ্ধ করতে মোটিভেশনাল বক্তব্যও দেন কেএমপির কর্মকর্তারা।

সবুরেন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মসূচির নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।

কেএমপির কর্মকর্তারা বলেন,

> “ছাত্রছাত্রীরা এখন থেকেই যদি সড়ক ব্যবহারের নিয়ম মেনে চলে, তবে ভবিষ্যতে তারা নিজেরা যেমন নিরাপদ থাকবে, তেমনি সমাজও দুর্ঘটনামুক্ত হবে।”

More News Of This Category
© All rights reserved © 2025