1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাগেরহাটের জিন্দাপীর মসজিদ: সুলতানি স্থাপত্যকলা ও ইতিহাসের এক জীবন্ত দলিল - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৫২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বাগেরহাটের জিন্দাপীর মসজিদ: সুলতানি স্থাপত্যকলা ও ইতিহাসের এক জীবন্ত দলিল

এস, এম আরাফাত আলী
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
Spread the love

 

বাগেরহাটের ঐতিহাসিক ভূখণ্ডে ছড়িয়ে থাকা মধ্যযুগীয় প্রত্নসম্পদের অন্যতম অনন্য নিদর্শন জিন্দাপীর মসজিদ। জিন্দাপীর মাজার কমপ্লেক্সের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত এই এক-গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির মসজিদটি বাংলা অঞ্চলে সুলতানি আমলের স্থাপত্যরীতির এক চমৎকার মেলবন্ধন তুলে ধরে। যদিও খান জাহান আলীর স্থাপত্যশৈলীর সাথে এর কিছুটা প্রার্থক্য রয়েছে, গবেষকদের ধারণা এটি মূলত হোসেন শাহী বা ইলিয়াস শাহী আমলে, বিশেষ করে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ কিংবা তাঁর পুত্র নুসরত শাহর রাজত্বকালে নির্মিত হয়েছিল। দেয়ালের গঠন ও পোড়ামাটির অলংকরণ বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, এই অবকাঠামোটি খান-ই-জাহানী ধারার পরবর্তী সময়ে নির্মিত একটি ব্যতিক্রমী সংযোজন।

মসজিদটির চারপাশের প্রাচীরগুলো প্রায় ১.৫২ মিটার পুরু, যা মধ্যযুগীয় ইমারতের স্থায়িত্বের দারুণ সাক্ষ্য বহন করে। এর পূর্ব দেয়ালের মাঝের অংশজুড়ে রয়েছে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ, যার মধ্যে কেন্দ্রস্থ দরজাটি অন্য দুটির তুলনায় আয়তনে কিছুটা বড়। এছাড়া উত্তর ও দক্ষিণ দেওয়ালে একটি করে অতিরিক্ত প্রবেশপথের ব্যবস্থা রাখা হয়েছে। কেবলা নির্দেশক পশ্চিম দেওয়ালে রয়েছে পোড়ামাটির ফলকে অলংকৃত একটি বিশিষ্ট আয়তাকার ফ্রেমবদ্ধ মিহরাব কুলুঙ্গি। অর্ধ-বৃত্তাকার মিহরাবটির খাঁজকাটা নকশা, খোপ-নকশার সুবিন্যস্ত সারি এবং উপরের ভাগে থাকা বদ্ধ পাপড়ির কারুকাজ এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বাহিরের দিকে কিছুটা প্রসারিত এই মিহরাব এবং অভ্যন্তরীণ দেয়ালের পোড়ামাটির ভাস্কর্য স্থানটির শিল্পমান প্রকাশ করে।

স্থাপত্য কাঠামোর দিক থেকে ভবনটি অত্যন্ত সুপরিকল্পিত ও সুসংহত। মসজিদের চার কোণে রয়েছে বলয়-সমৃদ্ধ বা নিয়মিত বিরতিতে আলঙ্কারিক বন্ধনীযুক্ত চারটি অষ্টাভুজাকৃতির ও গোলাকার বুরুজ বা মিনার। ইটের তৈরি একমাত্র গম্বুজটির উপরাংশ বহু বছর আগে ধ্বংসপ্রাপ্ত হলেও পরবর্তীতে তা সংস্কারের আওতায় আনা হয়। গম্বুজটির বিশাল ভার বহনের জন্য মসজিদের ভেতরের প্রতিটি দেওয়ালে স্থাপিত জোড়া পোস্তা এবং সেখান থেকে উঠে আসা অর্ধ-গম্বুজাকৃতির স্কুইঞ্চ কার্যকর ভূমিকা রাখছে। যদিও যুগের বিবর্তনে মসজিদের কার্নিস ও অলংকরণের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও এর বহিঃগাত্রে থাকা উল্লম্ব অফসেট ও কুলুঙ্গির নকশা আজও প্রাচীন শিল্পকলার স্মৃতি বহন করছে।

এই ঐতিহাসিক মসজিদের ঠিক পাশেই জিন্দাপীরের নাম জড়িয়ে রয়েছে, যা নিয়ে ইতিহাসবিদদের মাঝে নানান মতামত বিদ্যমান। কারো মতে তাঁর প্রকৃত নাম আহমদ খাঁ, আবার ঐতিহাসিক ও’মালির মতে তিনি ছিলেন আহমদ আলী। তবে সাহিত্যিক ও গবেষক আ. ফ. ম. জলিল উল্লেখ করেছেন তাঁর নাম ছিল সৈয়দ আহমদ শাহ, যিনি সাধারণ মানুষের কাছে জিন্দাপীর নামে পরিচিত পান। মাজারের উত্তর পাশে থাকা পাকা কবরটি তাঁরই পুত্রের বলে চিহ্নিত করা হয়। জিন্দাপীর মসজিদের খুব কাছেই অবস্থিত ভগ্নপ্রায় রেজাখোদা বা ছয় গম্বুজ মসজিদ, যা খান জাহান আলীর নিজস্ব নির্মাণশৈলীর প্রতিনিধিত্ব করে। বর্তমানে রেজাখোদা মসজিদের অল্প কিছু ধ্বংসাবশেষ অবশিষ্ট থাকলেও, পার্শ্ববর্তী জিন্দাপীর মসজিদটি আজও সুলতানি স্থাপত্যের গৌরবময় ঐতিহ্যকে বুকে ধারণ করে দাঁড়িয়ে রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025