1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পিরোজপুরের ইতিহাস ও স্মৃতির সাক্ষী: কালজয়ী রায়েরকাঠী জমিদার বাড়ি - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৫২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

পিরোজপুরের ইতিহাস ও স্মৃতির সাক্ষী: কালজয়ী রায়েরকাঠী জমিদার বাড়ি

এস, এম আরাফাত আলী
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
Spread the love

 

পিরোজপুরের ঐতিহ্যের এক অনন্য মাইলফলক রায়েরকাঠী জমিদার বাড়ি, যা সপ্তদশ শতাব্দীতে ভারতবর্ষে মোগল সম্রাট শাহজাহানের শাসনামলে ১৬৫০ সালে প্রতিষ্ঠিত হয়। ইতিহাস পর্যালোচনায় জানা যায়, মোগল সাম্রাজ্যের যুবরাজ সেলিম (পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর) মোগল সুবেদারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর বর্তমান পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাটের বেশ কিছু অংশ নিয়ে ‘সেলিমাবাদ’ নামে একটি নতুন পরগণা গঠন করেন। উক্ত এলাকার রাজস্ব আদায়ের ভার ন্যস্ত করা হয় মোদন পালের ওপর, যা পরবর্তীতে তাঁর পুত্র শ্রীনাথ পরিচালনা করেন। তৎকালীন ঝালকাঠির লুৎফুবাদ গ্রামে কাছারিঘর স্থাপন করে অত্যন্ত দক্ষতার সাথে খাজনা আদায় করায় মোগল দরবার থেকে শ্রীনাথ ‘রাজা’ উপাধিতে ভূষিত হন। পরবর্তীতে রাজা শ্রীনাথের সুযোগ্য পুত্র রুদ্র নারায়ণ রায় চৌধুরী এই অঞ্চলের ঘন বন-জঙ্গল পরিষ্কার করে এক সুবিশাল জমিদার বাড়ির গোড়াপত্তন করেন এবং জঙ্গল কেটে বসতি গড়ার এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই এলাকাটির নামকরণ হয় ‘রায়েরকাঠী’।

এই সুবিশাল রাজবাড়ি নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে রোমাঞ্চকর ও নিষ্ঠুরতার নানা ঐতিহাসিক কাহিনী। রাজবাড়ি তৈরির পাশাপাশি রুদ্র নারায়ণ একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে তৎকালীন সময়ের প্রথা ও নির্মমতার অংশ হিসেবে নিম্নবর্ণের পাঁচজন মানুষের ছিন্ন মস্তক বেদির নিচে চাপা দিয়ে তার ওপর মূর্তি স্থাপন করা হয়। এই নৃশংস কর্মকাণ্ডের সংবাদ তৎকালীন ঢাকার প্রাদেশিক সুবেদার শাহবাজ খানের নিকট পৌঁছালে তিনি ক্ষুব্ধ হয়ে রুদ্র নারায়ণকে হিংসেশ্র বাঘের খাঁচায় পুরে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। তবে অলৌকিকভাবে রুদ্র নারায়ণ খালি হাতে লড়াই করে বাঘটিকে বধ করে আত্মরক্ষা করেন, যা সুবেদারকে বিস্মিত করে এবং তাঁর প্রাণদণ্ড মওকুফ করা হয়। এই ভয়াবহ ঘটনার পর চরম অপরাধবোধ ও অনুশোচনায় দগ্ধ রুদ্র নারায়ণ নিজের সন্তান নরোত্তম নারায়ণ রায়ের হাতে জমিদারির ভার তুলে দিয়ে কাসির উদ্দেশ্যে যাত্রা করেন এবং বাকি জীবন সন্ন্যাসী হিসেবেই কাটিয়ে দেন।

নির্মাণশৈলীর দিক থেকে রায়েরকাঠী জমিদার বাড়ি ছিল তৎকালীন স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। বিশাল এই প্রাসাদে একসময় ছোট-বড় প্রায় দুই শতক অট্টালিকা ছিল, যার মধ্যে প্রায় ৪০ থেকে ৫০টি ছিল বহুতল ভবন। সুরম্য প্রবেশদ্বার, রাজভবন, নহবৎখানা, অতিথিশালা, নাট্যশালা, অন্ধকারময় অন্ধকূপ এবং মন্দিরের আকৃতিতে নির্মিত অসংখ্য অনন্য মঠ রাজবাড়ির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। সেই সাথে সেখানকার বিখ্যাত কালী মন্দিরে স্থাপন করা হয় প্রায় ২৫ মণ ওজনের এক বিশাল শিবলিঙ্গ, যা আজও তৎকালীন হিন্দু ধর্মীয় সংস্কৃতি ও বলীয়ান ঐতিহ্যের সাক্ষ্য দেয়।কালের আবর্তে এবং সঠিক পরিচর্যার অভাবে বেশির ভাগ ভবনই মাটির সাথে মিশে গেলেও, বর্তমানে ধ্বংসাবশেষ ও অক্ষত মিলিয়ে অন্তত ৭টি ভবন কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে, যা ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে চলেছে।

More News Of This Category
© All rights reserved © 2025