1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সুস্থ হয়ে প্রথম অফিস করলেন অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু। - khulnarprotichchobi
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:২৩|
শিরোনামঃ
খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা।

সুস্থ হয়ে প্রথম অফিস করলেন অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন,খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে আজ প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদের অফিস কক্ষে অফিস করেছেন।

সোমবার (২৪ আগস্ট) তিনি কার্যনির্বাহী পরিষদের অফিস কক্ষে উপস্থিত হলে সহকর্মী আইনজীবী ও কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় কর্মস্থলে ফিরে পেয়ে সহকর্মীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়।

এ সময় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত আইনজীবীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

সহকর্মীরা বলেন, অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নুর সুস্থ হয়ে আবারও নিয়মিত কর্মস্থলে ফিরে আসা সবার জন্য আনন্দের। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

এদিকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।

আল্লাহ অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নুকে সুস্থ রাখুন, নেক হায়াত ও দীর্ঘায়ু দান করুন—এটাই সবার প্রত্যাশা।

More News Of This Category
© All rights reserved © 2025