1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার বাস্তহারায় সংঘর্ষ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারিসহ আহত ৫ জন। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৩৫|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনার বাস্তহারায় সংঘর্ষ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারিসহ আহত ৫ জন।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বাস্তহারা এলাকায় সংঘর্ষের ঘটনায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি গোলাম মোস্তফাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন বাস্তহারা ৯ নম্বর রোডের বাসিন্দা বাচ্চু (৩৮), ১১ নম্বর রোডের শুকুর আলী (৩৮), ৬ নম্বর রোডের সুমন শেখ (৪২) এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি গোলাম মোস্তফা (৬০)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাচ্চুর দুই পায়ের গোড়ালির আশপাশে জখম হয়েছে। শুকুর আলীর ডান হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত এবং সুমন শেখের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে, গোলাম মোস্তফার কপালের ডান পাশে লাঠির আঘাত লেগেছে।

এ ঘটনায় আহত অপর একজনের পরিচয় ও আঘাতের বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংঘর্ষের সূত্রপাত, জড়িতদের পরিচয় এবং ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে সংবাদটি আরও হালনাগাদ করা হবে।

More News Of This Category
© All rights reserved © 2025