1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপল‌ক্ষে র‌্যা‌লি, আলোচনা সভা ও মহড়া অনু‌ষ্ঠিত। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:১০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনার দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপল‌ক্ষে র‌্যা‌লি, আলোচনা সভা ও মহড়া অনু‌ষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
Spread the love

দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন সভাটি সঞ্চালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত তার বক্তব্যে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের পরিবার পরিজনের কথা ভুলে গিয়ে অপরের কল্যাণে ঝাপিয়ে পড়ে। নিজের জীবনের কথাও ভুলে যায়। বাংলাদেশ পুলিশের বেলায়ও তাই। জনস্বার্থে তাদের ভূমিকা অপরিসীম। তাদের দোষ ত্রুটি অন্বেষণ না করে তাদের কৃত কর্মকাণ্ডের কথা সবার ভাবা উচিত। তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের বিভিন্ন মহড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী, দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভিন, দিঘলিয়া ব্র্যাকের ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, সেনহাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পলি আক্তার, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আজিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন ও উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাছাড়াও র‌্যা‌লি, আলোচনা সভা এবং মহড়ায় উপ‌স্থিত ছি‌লেন দিঘ‌লিয়া উপ‌জেলা বি‌ভিন্ন নিউজ ও প্রিন্ট মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ।
মহড়ায় ফায়ার কর্মীদের অগ্নি নির্বাপনের মহড়া, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ রোধে বলতি বা ভেজা ছালা দিয়ে আগুণ নেভানো প্রভৃতি দেখানো হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি, আলোচনা সভা ও মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি ও করণীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025