1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৫২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং।

মোঃ মেহেদী হাসান
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
Spread the love

মোঃ মেহেদী হাসান বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘের পায়ের ছাপ পাওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাতলা গ্রামে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় এক ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) সদস্য। এ ঘটনায় এলাকাবাসীকে সতর্ক করতে বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা এলাকায় মাইকিং শুরু করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) টিম লিডার মোঃ জাকারিয়া হোসাইন বলেন, সোমবার সকালে সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আব্দুল লতিফ হাওলাদার তাঁর বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান।
খবর পেয়ে সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া যায়। পায়ের ছাপ দেখে বাঘটি সুন্দরবনের দিকে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
জাকারিয়া হোসাইন আরও বলেন, লোকালয়ের কাছাকাছি বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচল করতে মাইকিং করা হচ্ছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন,ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে, বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং করার পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025