1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার শিববাড়ি এলাকায় রবীন্দ্রনাথের দেওয়াচিত্র বিকৃত: দুর্বৃত্তদের কালি লেপনে তীব্র ক্ষোভ - khulnarprotichchobi
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:১১|
শিরোনামঃ
খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা।

খুলনার শিববাড়ি এলাকায় রবীন্দ্রনাথের দেওয়াচিত্র বিকৃত: দুর্বৃত্তদের কালি লেপনে তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
Spread the love

 

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর সৌজন্যে নগরীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা শিববাড়ী মোড়ে অবস্থিত দেয়ালে অঙ্কিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবিতে কালি লেপন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে এই ন্যাক্কারজনক ঘটনাটি স্থানীয়দের নজরে আসে, যা মুহূর্তেই এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করে।

জানা যায়, নগরীর সৌন্দর্যবর্ধন এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ থেকেই কেসিসি’র উদ্যোগে শিববাড়ী এলাকার দেয়ালে এই দেওয়াল চিত্র বা গ্রাফিতি ফুটিয়ে তোলা হয়েছিল। সেখানে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর প্রতিচ্ছবি স্থান পেয়েছিল। আজ সকালে পথচারীরা দেখতে পান যে, কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কবির প্রতিকৃতির মুখে ও চোখে কালো কালি মেখে তা বিকৃত করে দিয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ। তাদের মতে, এটি কেবল একজন কবির প্রতিকৃতিতে কালি লেপন নয়, বরং এটি আমাদের শিল্প, সংস্কৃতি এবং মুক্তচিন্তার ওপর এক ধরনের চরম আঘাত। যারা এ ধরনের সংস্কৃতিবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং দ্রুত প্রতিকৃতিটি সংস্কার ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

More News Of This Category
© All rights reserved © 2025