
শুক্রবার জেলা প্রশাসন, খুলনার আয়োজনে লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি হয় জেলা শিল্পকলা একাডেমি, খুলনার অডিটরিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. তৌফিকুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন জনাব বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাব টি. এম. মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা
জনাব সুদর্শন কুমার রায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), খুলনা মেট্রোপলিটন পুলিশ
আলোচক হিসেবে বক্তব্য দেন —
প্রফেসর মাজহারুল হান্নান, প্রাক্তন ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রফেসর মো. আব্দুল মান্নান, প্রাক্তন বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মো. রফিকুল ইসলাম, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, খুলনা।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা লালনের গান পরিবেশন করেন।
ছবি : আমিনুল ইসলাম
জেলা প্রশাসন খুলনা