1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শুটিংয়ের ছয় বছর পর প্রেক্ষাগৃহে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:৫৭|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

শুটিংয়ের ছয় বছর পর প্রেক্ষাগৃহে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক

পরশমনি
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
Spread the love

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দৃশ্যধারণের ছয় বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকের সামনে এল।

নির্বাহী প্রযোজক সেলিম শাকিব বলেন,

> “এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। শুক্রবার থেকে ঢাকা ও ঢাকার বাইরে ৩০টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ডাইরেক্ট অ্যাটাক। ঈদ-পরবর্তী সময়ে এই সিনেমাটিই সর্বাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।”

 

সাদেক সিদ্দিকীর পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্যে দেখা যাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প। ঘুষ, দুর্নীতি, অপরাধ ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্রে হাজির হয়েছেন পপি।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন,

> “অ্যাকশনধর্মী সিনেমা হলেও এখানে প্রেম ও ভালোবাসার গল্পও রয়েছে। পপি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বিয়ে করেন একজন অপরাধীকে। যখন বাস্তবতা তার সামনে উন্মোচিত হয়, তখন তাকে নিতে হয় কঠিন সিদ্ধান্ত।”

 

সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। এছাড়া অভিনয় করেছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী, সাগর সিদ্দিকীসহ অনেকে।

More News Of This Category
© All rights reserved © 2025