1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৮:২৭|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

আঞ্চলিক প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
Spread the love

 

খুলনার রূপসা উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে কার্তিক বিশ্বাস (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কার্তিক বিশ্বাস ওই গ্রামের বীরেন বিশ্বাসের ছেলে। তিনি খুলনার খাজা খানজাহান আলী মার্কেটের একটি হার্ডওয়্যার দোকানে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে এক বন্ধুর ছুরিকাঘাতে আহত হন কার্তিক। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কার্তিকের আরেক বন্ধু সজীব জানান, তাঁর এক বন্ধু কার্তিককে ছুরিকাঘাত করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি জানাতে পারেননি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কার্তিকের শারীরিক অবস্থা গুরুতর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, ছুরিকাঘাতের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

More News Of This Category
© All rights reserved © 2025