1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ - khulnarprotichchobi
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:৩৫|
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
Spread the love

পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার আজ খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার-এর সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, বিশেষ করে পাকিস্তান থেকে চাল আমদানিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জি-টু-জি (G2G) ভিত্তিতে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন,

> “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আঞ্চলিক সংযোগের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখন করাচী বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে, ফলে সময় ও খরচ দুটোই কমেছে।”

 

তিনি আরও উল্লেখ করেন, আগে পাকিস্তানের পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আসত, যা আমদানি প্রক্রিয়াকে দীর্ঘ ও ব্যয়বহুল করত।

সাক্ষাৎ শেষে পাকিস্তানের হাইকমিশনার ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের কল্যাণে বাণিজ্য সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন—
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের পলিটিক্যাল কনসুলার কামরান ডঙ্গল, খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান, এবং খাদ্য মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

More News Of This Category
© All rights reserved © 2025