1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা জেলা প্রশাসকের রূপসা উপজেলা পরিদর্শন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৪|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনা জেলা প্রশাসকের রূপসা উপজেলা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
Spread the love

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) রূপসা উপজেলা পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

দিনের শুরুতে জেলা প্রশাসক রূপসা উপজেলার খুদির বটতলায় “সড়ক নিরাপত্তা দিবস–২০২৫” উপলক্ষে সড়ক বিভাগ, খুলনা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত হেলমেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

পরে তিনি রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, রূপসা, খুলনা-এর আয়োজনে “কর্মক্ষেত্রে এডভান্স প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

এরপর তিনি উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাল প্রশাসন বাস্তবায়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি রূপসা উপজেলা ভূমি অফিস এবং নৈহাটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

 

তথ্য ও ছবি : জেলা প্রশাসন কার্যলয়

More News Of This Category
© All rights reserved © 2025