1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাগেরহাটে ৯৯৯ ফোনকলে ধর্ষণের শিকার শিশু উদ্ধার, গ্রেফতার এক - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৪৬|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাগেরহাটে ৯৯৯ ফোনকলে ধর্ষণের শিকার শিশু উদ্ধার, গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Spread the love

শনিবার বাগেরহাটের কচুয়া থানার উত্তর মাধবকাঠি এলাকায় ৯৯৯-এ ফোনকলের মাধ্যমে ধর্ষণের শিকার ১০ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত যুবক আরমান শেখ (২৫)–কে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কনস্টেবল নাজমা কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে কচুয়া থানায় অবহিত করেন। পুরো বিষয়টি তদারক ও সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল বারী।

সংবাদ পেয়ে কচুয়া থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে (One Stop Crisis Centre) চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়।

জানা যায়, অভিযুক্ত আরমান শেখ, পিতা মৃত মতিয়ার রহমান, ভুক্তভোগী শিশুটিকে একটি অটো গ্যারেজের পেছনের বাথরুমে টেনে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর কচুয়া থানায় একটি মামলা রুজু করা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ দে-পাড়া বাজার এলাকা থেকে আরমান শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

More News Of This Category
© All rights reserved © 2025