1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রাঙ্গামাটির বিএফডিসি আধুনিকায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:৫২|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

রাঙ্গামাটির বিএফডিসি আধুনিকায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Spread the love

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এ কেন্দ্রটি উন্নত হলে শুধু রাঙ্গামাটি নয়, বরং পুরো দেশের মৎস্য সম্পদ উন্নয়নের কার্যক্রম আরও গতিশীল হবে।”

রবিবার দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের মৎস্য অবতরণ ঘাট, ল্যান্ডিং স্টেশন, বরফ কলসহ বিএফডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী, বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।

উপদেষ্টা বলেন, “অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও রাঙ্গামাটির এই বিএফডিসি কেন্দ্রটি এখনও জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বহু বছর ধরে এখান থেকে মাছ আহরণ, সংরক্ষণ ও বিপণনের কাজ হলেও অবকাঠামোগত উন্নয়নে যথাযথ নজর দেওয়া হয়নি। সরকার এ প্রতিষ্ঠানটিকে বিনিয়োগের মাধ্যমে আধুনিকায়নে কাজ করে যাবে।”

পরে বিকেলে ফরিদা আখতার রাঙ্গামাটি জেলা প্রশাসকের বাংলো সংলগ্ন অভয়াশ্রম এবং বিএফডিসি অফিস সংলগ্ন অভয়াশ্রম পরিদর্শন করেন। তিনি অভয়াশ্রমের সার্বিক অবস্থা, সংরক্ষিত এলাকার মাছের প্রজনন পরিস্থিতি এবং স্থানীয় জেলেদের অংশগ্রহণ বিষয়ে খোঁজখবর নেন।

 

তথ্য ও ছবি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

More News Of This Category
© All rights reserved © 2025