1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সুন্দরবনের দুর্ধর্ষ রাঙ্গা বাহিনীর প্রধান আটক - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৪৮|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরবনের দুর্ধর্ষ রাঙ্গা বাহিনীর প্রধান আটক

আজিজুল ইসলাম
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Spread the love

সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন কালাবগি এলাকায় রাঙ্গা বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক ভোর ৬টায় সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বাহিনীর প্রধান নজরুল শেখ (৪৮)-কে আটক করা হয়। তার কাছ থেকে দুটি একনলা বন্দুক এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত নজরুল শেখ বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি চালিয়ে আসছিলেন।

এর আগে, গত ৩১ জুলাই ২০২৫ তারিখে রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠিয়েছিল। এরপর থেকেই বাহিনীটিকে ধরতে অভিযান চালায় কোস্ট গার্ড। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর একই বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয় এবং চার জেলেকে উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।

তিনি আরও বলেন,

> “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

More News Of This Category
© All rights reserved © 2025