1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে কেএমপি - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:০৫|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে কেএমপি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Spread the love

(২৬ অক্টোবর) রাতে পথেরবাজার পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মিরাজ ফরাজী (৩০)-কে হাতেনাতে আটক করা হয়। সে মৃত মজনু ফরাজীর ছেলে। তার স্থায়ী ঠিকানা পিরোজপুর সদর উপজেলার পাঙ্গাশিয়া গ্রাম, বর্তমানে মহেশ্বরপাশা, দৌলতপুর, খুলনায় বসবাস করছিল।

অভিযানের সময় তার কাছ থেকে ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে খুলনা শহর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

আটক মিরাজ ফরাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কেএমপি সূত্র জানায়, খুলনা মহানগর এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

More News Of This Category
© All rights reserved © 2025