1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নগরীতে ছাত্রছাত্রীদের জন্য কেএমপি’র ‘রোড সেফটি’ সচেতনতামূলক কর্মসূচি - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৪৯|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নগরীতে ছাত্রছাত্রীদের জন্য কেএমপি’র ‘রোড সেফটি’ সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
Spread the love

ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ‘রোড সেফটি’ বিষয়ক একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়।

ভিডিওটিতে বাসা থেকে স্কুলে যাওয়া ও ফেরার পথে কীভাবে নিরাপদে চলাফেরা করতে হবে, সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা-নামার সঠিক পদ্ধতি, এবং ফুটপাত না থাকলে রাস্তার কোন পাশে হাঁটতে হবে— এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

কেএমপি’র বিশেষ টিম শিক্ষার্থীদের এসব জীবনরক্ষাকারী নিয়ম সম্পর্কে সরাসরি আলোচনা করে এবং সচেতনতার পাশাপাশি মানব পাচারের শিকার না হওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্যবিবাহের কুফল ও মোবাইল আসক্তি প্রতিরোধ বিষয়ে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন।

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ে কেএমপি’র টিমের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।

কেএমপি সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

More News Of This Category
© All rights reserved © 2025