1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দক্ষ মানবসম্পদ গঠনে খুলনায় শুরু হলো ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ - khulnarprotichchobi
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:১১|
শিরোনামঃ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন: নতুন ট্রাইব্যুনালের প্রথম রায় মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান

দক্ষ মানবসম্পদ গঠনে খুলনায় শুরু হলো ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
Spread the love

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, খুলনার আয়োজনে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে খুলনা খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নূরুল হাই মোহাম্মাদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, খুলনা;
জনাব মোঃ আবদুল মমিন, থানা প্রাথমিক শিক্ষা অফিসার, কোতোয়ালি, খুলনা;
এবং জনাব আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ বিষয়ক বই তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, দেশের মানবসম্পদ উন্নয়নে সাক্ষরতা ও কর্মদক্ষতা প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের জীবিকা ও কর্মক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন।

More News Of This Category
© All rights reserved © 2025