1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মানবতার আলোকবর্তিকা ফাদার পিয়ের লুপি — পথশিশুর হাসিতে যাঁর আনন্দ - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৫|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবতার আলোকবর্তিকা ফাদার পিয়ের লুপি — পথশিশুর হাসিতে যাঁর আনন্দ

সাইদুর রহমান বাপ্পি
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
Spread the love

একজন মানুষ সারা জীবন যদি অন্যের জন্য বাঁচেন, সেটাই হয় তাঁর সবচেয়ে বড় অর্জন। এমনই এক মহৎ প্রাণের নাম ফাদার পিয়ের লুপি — একজন ইতালীয় নাগরিক, যিনি নিজের জীবনের আলো ছড়িয়ে দিচ্ছেন খুলনার পথশিশুদের জীবনে। বয়স আশির কোঠায় পা রেখেও তিনি প্রতিদিন কাজ করছেন সমাজের প্রান্তিক, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। তাঁর মুখে হাসি ফোটে যখন কোনো পথশিশু নতুন জামা পরে স্কুলে যায়, অথবা “বাবা” বলে ডেকে বুকে আশ্রয় নেয়।

রেলওয়ে লোকো কলোনি, খুলনায় প্রতিষ্ঠিত তাঁর উদ্যোগ ‘পুষ্প কানন (আশ্রয়)’ এখন অসহায় ও পথশিশুদের আশ্রয়স্থল। এখানে শিশুরা শুধু পড়াশোনা করে না, শেখে জীবনবোধ, শেখে ভালোবাসা ও মানবতার মানে। পুরোনো টিনের ছাউনির নিচে সাজানো ক্লাসরুমগুলোয় প্রতিদিন বই, খাতা আর শিশুহাসির শব্দে মুখর থাকে চারপাশ। দেয়ালে ঝোলানো আছে তাদের নানা স্মৃতি— “আনন্দ ভ্রমণ” আর উৎসবের মুহূর্তগুলো।

ফাদার পিয়ের লুপি বলেন, “এই শিশুরা আমার সন্তান। ওদের হাসিতেই আমি বাঁচি। যতদিন প্রাণ আছে, ওদের সাথেই থাকব।”
তাঁর এই মানবিক প্রয়াসে সহযোগিতা করছেন টোকাই উন্নয়ন সোসাইটির কর্মীরা। সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক মো. ওলিউল ইসলাম জানান, ২০১০ সাল থেকে তারা ঢাকার টঙ্গী, জয়দেবপুর, কমলাপুরসহ বিভিন্ন এলাকায় পথশিশুদের পাশে থেকেছেন। নতুন পোশাক, খাবার, শিক্ষা সামগ্রী ও মাদকবিরোধী প্রশিক্ষণের মাধ্যমে সমাজে ফিরিয়ে আনছেন এসব শিশুদের।

তিনি বলেন, “আমি অসহায় শিশুদের লেখাপড়া, খাওয়া-থাকার ব্যবস্থা করছি এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা নিচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত পথশিশুদের পাশে থাকব— এটাই আমার প্রতিজ্ঞা।”

পুষ্প কাননের এই ছোট্ট আশ্রয়ে এখন নিয়মিত ক্লাস চলে। শিশুদের মুখে হাসি, আর ফাদার লুপির মুখে তৃপ্তির ছায়া। সমাজ হয়তো তাঁকে চিনে না, কিন্তু শত পথশিশুর চোখে তিনি এক আলোকবর্তিকা, যাঁর মানবিক স্পর্শে অন্ধকার জীবনে জেগে ওঠে নতুন আলো।

More News Of This Category
© All rights reserved © 2025