1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রেল ভূমির ভাড়া তিনগুণ বৃদ্ধিতে খুলনায় ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন - khulnarprotichchobi
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:১১|
শিরোনামঃ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন: নতুন ট্রাইব্যুনালের প্রথম রায় মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান

রেল ভূমির ভাড়া তিনগুণ বৃদ্ধিতে খুলনায় ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

আজিজুল ইসলাম
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
Spread the love

রেল ভূমির ভাড়া তিনগুণেরও বেশি বৃদ্ধি করার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা শহরের প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে ১৮টি ব্যবসায়ী সংগঠনের জোট রেল ভূমি ব্যবহারকারী ব্যবসায়ী ঐক্য পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, রেল ভূমির প্রতি বর্গফুটের ভাড়া ৭০ টাকা থেকে একলাফে ২০০ টাকা করা হয়েছে। এর সঙ্গে ভ্যাট ও আয়কর যোগ হওয়ায় কার্যকর ভাড়া দাঁড়িয়েছে ২৪০ টাকা। ফলে যেসব দোকানের ভাড়া আগে ৫০ হাজার টাকা ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার টাকায়। এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিতে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হবেন এবং অনেকে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

নেতারা আরও জানান, ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ও রেল উপদেষ্টার কাছে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে শিগগিরই রেলভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ভূমি ব্যবহারকারী ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব আবু সাঈদ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান।

এ সময় একাত্মতা ঘোষণা করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুর রহমান মনা এবং যুগ্ম আহ্বায়ক ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মুনীর আহমেদ।

মানববন্ধনে খুলনা বড়বাজার সমন্বয় ঐক্য পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম মাসুমসহ ১৮টি ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025