1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:০৭|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
Spread the love

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টা ১৫ মিনিটে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে ইজিবাইক চালক, সিএনজি চালক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।
তিনি বলেন, মোড়গুলোতে অযথা পার্কিং করবেন না। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। একজন ইজিবাইক চালক যেমন একটি পরিবারের প্রতিনিধি, তেমনি তার গাড়ির যাত্রীরাও এক বা একাধিক পরিবারের প্রতিনিধি। অসর্তকতার কারণে দুর্ঘটনা ঘটলে একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

> “আমরা যদি সবাই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলি, তাহলে খুলনা মহানগরকে একটি নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

র‍্যালিতে কেএমপি’র পুলিশ পরিদর্শক, ট্রাফিক সার্জেন্ট, ইজিবাইক ও সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
র‍্যালি শেষে অংশগ্রহণকারীদের মাঝে ট্রাফিক সচেতনতা বিষয়ক লিফলেট ও নির্দেশিকা বিতরণ করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025