1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কেএমপি’র উদ্যোগ: শিরোমণি বাসস্ট্যান্ডে ইজিবাইক চালকদের নিয়ে সচেতনতামূলক র‍্যালি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৪৮|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

কেএমপি’র উদ্যোগ: শিরোমণি বাসস্ট্যান্ডে ইজিবাইক চালকদের নিয়ে সচেতনতামূলক র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
Spread the love

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় নগরীর শিরোমণি বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“রাস্তায় মোড়গুলোতে যানবাহন এলোমেলোভাবে পার্কিং করবেন না। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকেও বিরত থাকবেন। একজন ইজিবাইক চালক যেমন একটি পরিবারের প্রতিনিধি, তেমনি তার যাত্রীও একাধিক পরিবারের প্রতিনিধি। চালকের সামান্য অসাবধানতা অনেক পরিবারের ক্ষতির কারণ হতে পারে। তাই সকল চালকদের দায়িত্বশীল আচরণ ও ট্রাফিক নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা সবাই যদি নিয়ম মেনে চলি, তবে খুলনা মহানগরকে নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।”

র‍্যালিতে কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খোন্দকার হোসেন আহম্মদ, পুলিশ সদস্যবৃন্দ, ইজিবাইক ও সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

তথ্য ও ছবি: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)

More News Of This Category
© All rights reserved © 2025