1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রূপসায় আজিজুল বারী হেলালের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৪:২৮|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

রূপসায় আজিজুল বারী হেলালের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে খুলনার রূপসা উপজেলার আইচগাতীর নবপল্লী এলাকায়।

বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিপুল উপস্থিতি ছিল। নবপল্লীবাসীর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন।

বক্তব্যে তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান—

> “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন। এখনই সময় ঐক্যবদ্ধভাবে কাজ করার।”

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা আশাবাদ ব্যক্ত করেন, তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজিজুল বারী হেলাল আসন্ন নির্বাচনে বিজয়ী হবেন।

সভা শেষে ধানের শীষের বিজয়ের প্রত্যাশায় অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনী প্রচারণা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

তথ্য ও ছবি : সোহেল রানা

More News Of This Category
© All rights reserved © 2025