1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:৪৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনার শিববাড়ি মোড়ের সুলতান কাচ্চি ডাইনের সামনে সংবাদ সংগ্রহের সময় দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং সাংবাদিক কামরুল মনির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে খবর সংগ্রহকালে হঠাৎ একদল দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দুই সাংবাদিককে এলোপাতাড়ি মারধর করে আহত করে।

সাংবাদিকদের ওপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে।

তারা বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025