
খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসামাজিক কার্যকলাপ বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। গত সোমবার (১০ নভেম্বর ২০২৫) রাতে পরিচালিত এই অভিযানে নগরীর তিনটি আবাসিক হোটেল ও বাসা থেকে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি’র সদর থানা পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ তিনটি স্থানে এই অভিযান পরিচালনা করে:
গ্রেফতারকৃত ১৬ জনের মধ্যে পুরুষ ও নারী উভয়ই রয়েছে এবং তারা খুলনা ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। গ্রেফতারকৃত উল্লেখযোগ্য কয়েকজন হলেন:
কেএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীতে অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তথ্য ও ছবি : কেএমপি