1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
টেলিযোগাযোগে নাগরিক অধিকার রক্ষায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ - khulnarprotichchobi
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:৫২|
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা

টেলিযোগাযোগে নাগরিক অধিকার রক্ষায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Spread the love

 

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার “বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫” প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে আজ ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

সভাটি অনুষ্ঠিত হয় বিটিসিএলের সভাকক্ষে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, “প্রস্তাবিত এই অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের উপর নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। এতে টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা ও নাগরিক অধিকার সুরক্ষা আরও জোরদার হবে।”

সভায় অংশীজনরা অধ্যাদেশের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।
উল্লেখ্য, অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত ই-মেইল বা ডাকযোগে মতামত পাঠানো যাবে।

📧 ই-মেইল: secretary@ptd.gov.bd
📬 ঠিকানা: সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

তথ্যসূত্র: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

More News Of This Category
© All rights reserved © 2025