1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বিএনপি মহাসচিবের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:১১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

বিএনপি মহাসচিবের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
Spread the love

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশানের চেয়ারপার্সন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের সম্পর্ক, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষই গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ফ্রান্স বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ, এবং এই বৈঠক দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

📸 তথ্য ও ছবি: বিএনপি মিডিয়া সেল

More News Of This Category
© All rights reserved © 2025