1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আবারও চালু হচ্ছে খুলনার জনপ্রিয় রেস্টুরেন্ট ‘শর্মা হাউজ’ - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:২৪|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আবারও চালু হচ্ছে খুলনার জনপ্রিয় রেস্টুরেন্ট ‘শর্মা হাউজ’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনার খাদ্যরসিকদের জন্য দারুণ খবর—বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় রেস্টুরেন্ট ‘শর্মা হাউজ’ আবারও ফিরছে নতুন সাজে, নতুন উদ্যমে। দীর্ঘদিনের অপেক্ষার পর আগামীকাল ১৫ নভেম্বর, দুপুর ১২টা থেকে শর্মা হাউজের খুলনা কেডিএ ব্রাঞ্চ আনুষ্ঠানিকভাবে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে।

২০১৩/১৪ সালের দিকে খুলনা শহরে আধুনিক ও নামি-দামি রেস্টুরেন্টের অভাব ছিল। সেই সময়েই শর্মা হাউজ খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করে। মানসম্মত খাবার, সুলভ মূল্য এবং ভিন্ন স্বাদের শর্মার কারণে এটি খুলনাবাসীর প্রিয় রেস্টুরেন্টে পরিণত হয়েছিল।

২০১৯ সালে শর্মা হাউজ বন্ধ হয়ে গেলে খুলনাবাসীর মনে তৈরি হয় আবেগ, স্মৃতি আর নস্টালজিয়া। বহুদিনের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও খুলনার খাবারপ্রেমীদের জন্য খুলতে যাচ্ছে মানসম্মত এই রেস্টুরেন্টটি।

শর্মা হাউজ টিম জানিয়েছে—গ্রাহকদের ভালোবাসা ও প্রত্যাশাকে মূল্য দিয়ে আরও উন্নত পরিবেশ, মান ও স্বাদ নিয়ে তারা নতুনভাবে কার্যক্রম শুরু করছে। উদ্বোধনের খবরে ইতোমধ্যে শহরের খাদ্যরসিকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

 

তথ্য ও ছবি : নাজমুল ইসলাম

More News Of This Category
© All rights reserved © 2025