
বন্ধুত্বের বন্ধন আর স্মৃতিচারণের এক আনন্দমুখর পরিবেশে খুলনায় অনুষ্ঠিত হলো এসএসসি ৯৯ ব্যাচ অল স্কুল খুলনার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। দূরদূরান্ত থেকে আসা বন্ধুরা একত্রিত হয়ে দিনটি উদযাপন করেছেন।
শুক্রবার খুলনার হোটেল রয়েল ইন্টারন্যাশনালে (INT.) এই জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত সকল বন্ধু-বান্ধবীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক কুশল বিনিময়ের সুযোগ। বন্ধুরা স্কুলের দিনগুলোর পুরনো গল্পে মেতে ওঠেন, যা অনুষ্ঠানটিকে আরও অনেক সুন্দর করে তোলে।
এই মিলনমেলার মাধ্যমে পুরনো বন্ধুদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হলো। আয়োজকদের পক্ষ থেকে সকল বন্ধুদের জন্য শুভকামনা ও অনেক ভালোবাসা জানানো হয়েছে।
[ খুলনার প্রতিচ্ছবি: আপনার কন্ঠস্বর]