1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
'দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন' –ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন - khulnarprotichchobi
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:১৫|
শিরোনামঃ
পাঠাভ্যাস গড়ে তুলতে খুলনায় বিভাগীয় পাঠক সমাবেশ খুলনায় ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা হুইপ বকুলের, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত খুলনা ওয়াসার মেগা প্রকল্প ফেজ-২’র প্রকল্প পরিচালক হলেন এমডি ফিরোজ শাহ দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ

‘দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন’ –ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
Spread the love

দ্বীনের (ধর্মের) বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ থেকেই আসা উচিত বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। আজ শনিবার (২২ নভেম্বর, ২০২৫) বিকেলে ঢাকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের শফিউর রহমান অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ড. খালিদ হোসেন আলেম-ওলামাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। তিনি বলেন, “আমি সবসময় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার পক্ষে। আলাদা হয়ে গেলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে”। এজন্য তিনি আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং একে অন্যকে সম্মান করার অনুরোধ জানান। এছাড়া, তিনি আলেমসমাজকে অনুমাননির্ভর কথা বলা থেকে বিরত থাকার অনুরোধও করেন।

মোড়ক উন্মোচিত স্মারকগ্রন্থের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, “আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি বাঙালি জাতির ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন”। তিনি জানান, এই স্মারকগ্রন্থে বিশিষ্ট ওলামায়ে কেরামরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। তাঁর মতে, এই প্রকাশনা আগামী প্রজন্মের আলেম-ওলামাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং নতুন আলোর দিশা দেবে।

আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান

  • স্মারকগ্রন্থ পরিচিতি: স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি এসএ কলেজ প্রফেসর (অব.) আহমাদ মিয়া। এটি প্রকাশ করেছে আল জামিয়াতুল ইমদাদিয়া প্রকাশনা বিভাগ এবং এর প্রচ্ছদ এঁকেছেন হাশেম আলী

More News Of This Category
© All rights reserved © 2025