
খুলনা নগরীর যানজট কমাতে ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ইজিবাইক চালকদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। ট্রাফিক বিভাগের উদ্যোগে চলমান এই কর্মশালায় এখন পর্যন্ত ৭০৩৪ জন ইজিবাইক চালক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
শনিবার সকাল ১০টায় নগরীর জোড়াগেট ট্রাফিক অফিসে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোহাম্মদ জহিরুল ইসলাম ভিডিও, স্থিরচিত্র এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণে যে বিষয়গুলো শেখানো হয়ঃ
যাত্রী ওঠানো-নামানোর সঠিক নিয়ম
ওভারটেকিং এড়ানোর কৌশল
বাম লেন ক্লিয়ার রাখার সুফল
ট্রাফিক আইন মেনে চলার সুবিধা
লো স্পিড ও হাই স্পিড লেন সম্পর্কে ধারণা
যানজট নিরসনে করণীয়
ঝুঁকি এড়িয়ে নিরাপদে চলার উপায়
সন্ধ্যার পর নির্জন রাস্তা এড়িয়ে চলার পরামর্শ
অপরিচিত কারো খাবার না নেওয়া
শহরের বাইরে অপরিচিত রিজার্ভ ট্রিপে না যাওয়া
সন্দেহজনক ব্যক্তি (মাস্ক/মুখোশ পরিহিত) উঠলে সতর্ক থাকা
নিরাপত্তার স্বার্থে জিপিএস ব্যবহারের পরামর্শ
জরুরি পরিস্থিতিতে ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানার ওসিকে জানানো
প্রশিক্ষণে অংশ নেওয়া ইজিবাইক চালকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত প্রশিক্ষণ তাদের সচেতন ও দক্ষ করে তুলছে।
কেএমপি আশা করছে—
ইজিবাইক চালকরা যদি শেখানো বিধিনিষেধ মেনে চলেন, তবে খুব দ্রুতই খুলনা নগরীকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।