1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে — আজিজুল বারী হেলাল - khulnarprotichchobi
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৭:৩৯|
শিরোনামঃ
দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিঘলিয়ায় মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ দিঘলিয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিশু নিহতের পর মাজারের দিঘি থেকে সরানো হলো কুমির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান খুলনায় ট্রিপল মার্ডার: সৎ পিতার নামে হত্যা মামলা, পরিকল্পিত হত্যার অভিযোগ দিঘ‌লিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত ক্যান্সারকে ভয় নয়, সাহস দিয়ে মোকাবিলা করছেন খুলনার ভ্লগার সাজিদ খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহরুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজে হাজারো মুসল্লির ঢল

দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে — আজিজুল বারী হেলাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
Spread the love

 

দেশকে এগিয়ে নিতে শুধু রাজনীতি নয়— খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

শনিবার বিকালে রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট”–এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। টুর্নামেন্টটি আয়োজন করে খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ।

তিনি বলেন, “ফুটবল আমাদের তরুণ সমাজের প্রাণের স্পন্দন। শিশুরা মাঠে দৌড়ালে সেই মাঠেই জন্ম নেয় শক্তি, শৃঙ্খলা আর নৈতিকতা। তরুণ সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে খুলনা-৪ আসনের প্রতিটি ইউনিয়নে ফুটবল মাঠ সংরক্ষণ, নতুন মাঠ তৈরি এবং প্রতিভা খুঁজে বের করার জন্য ফুটবল একাডেমি নির্মাণ করা হবে।

“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটা সমাজ গড়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম,”— যোগ করেন হেলাল।

ফাইনালে অংশ নেয়—নৈহাটি সান স্পোর্টিং ক্লাব (মালিক: সমাজসেবক মাঈনুল হাসান টুটুল) এসবি আলী ফুটবল একাডেমি, খালিশপুর, নৈহাটি সান স্পোর্টিং ক্লাব। ২-০ গোলে এসবি আলী ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যাচ পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

বিসিবির পরিচালক ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, শেখ আনিছুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, আ. সালাম মল্লিকসহ আরো অনেকে।

More News Of This Category
© All rights reserved © 2025