1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইশরাক, সদস্য সচিব নান্নু - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:২৯|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইশরাক, সদস্য সচিব নান্নু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
Spread the love

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অনুমোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম–এর ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে নতুন এই কমিটি প্রকাশ করা হয়।

দলের সংশ্লিষ্ট নেতারা জানান, নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী নতুন প্রজন্মকে সংগঠিত করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলের নীতি-আদর্শ তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নেতৃবৃন্দ আরও জানান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের অধিকার, মর্যাদা ও সংগঠনের কাঠামোগত উন্নয়নে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।

More News Of This Category
© All rights reserved © 2025